যোগ, বিয়োগ বা অন্য যেকোন অপারেশন চালানোর জন্য কিছু বিশেষ চিহ্ন ব্যবহার করা হয়, এদেরকেই অপারেটর বলা হয়। কোন অপারেশনে জন্য যেসব ভ্যারিয়েবল বা ভ্যালু ব্যবহার করে তাদের অপারেন্ড বলে। a+b একটি অপারেশন যেখানে a এবং b হল দুটি অপারেন্ড। পাইথনে ছয় ধরনের অপারেটর রয়েছে।