লিস্ট কম্প্রিহেনশনের মত একইভাবে ডিকশনারি কম্প্রিহেনশন ও ব্যবহার করা যায়। এটি পাইথন ৩ তে নতুন সংযোজন করা হয় এবং পরে পাইথন২ তে ও সংযোজন করা হয়। এর গঠনও লিস্ট কম্প্রিহেনশনের মতই । লিস্টের ক্ষেত্রে আমরা এক্সপ্রেশনের জায়গায় শুধুমাত্র ভ্যালু নিয়ে কাজ করেছি এখন আমাদের কি-ভ্যালু নিয়ে কাজ করতে হবে।
‘কী’র মান পরিবর্তন করা এবং লিস্ট কম্প্রিহেনশনের মত if স্টেট্মেন্ট ব্যবহার করার চেষ্টা কর। এখন আমরা দুটো লিস্ট থেকে কম্প্রিহেনশনের মাধ্যমে ডিকশনারি তৈরি করা দেখবঃ
>>> a =[1,2,3,4,5]>>> b =['a','b','c','d','e']>>> dictionary ={key : value for key,value inzip(a,b)}>>> dictionary{1:'a',2:'b',3:'c',4:'d',5:'e'}
এখানে a লিস্টের এলিমেন্টকে key এবং b লিস্টের এলিমেন্ট কে ভ্যলু হিসেবে নেয়া হয়েছে। এবং কি-ভ্যালুকে zip() ফাংশনে পাঠানো হয়েছে। zip() ফাংশন প্রতিবার একটি ইটারেবল অবজেক্ট রিটার্ন করে যা ডিকশনারি তে কনভার্ট হচ্ছে। যদিও এখানে এটি আমাদের আলোচনার বিষইয় না তারপর ও জেনে রাখা ভাল যে, zip() ফাংশন সবসময় নুন্যতম সংখ্যক এলিমেন্ট নিয়ে কাজ করে। অর্থ্যাৎ,যেকোন লিস্টের মধ্যে সবচেয়ে কমসংখ্যক এলিমেন্ট যে লিস্টে থাকবে zip() শুধু ততবার ই ইটারেশন চালাবে।